সমস্যা ১৩
দুজন লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমজন, দ্বিতীয় জনের বয়স জিজ্ঞাসা করে। দ্বিতীয়জন সোজাসুজি বয়স না বলে একটি গণিতের ধাঁধার মাধ্যমে নিজের বয়সের ব্যাখ্যা দেয়। দ্বিতীয় ব্যক্তির বয়স কত?
- আমার বয়স হল একমাত্র সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যার থেকে বড় এবং পূর্ণঘন সংখ্যার থেকে ছোট।
- আমার বয়স হল এমন একটা দুই অঙ্কবিশিষ্ট সংখ্যা, যার একক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় সংখ্যার তিনগুন এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তা মূলসংখ্যা এবং সংখ্যাটির অঙ্কগুলির গুনফলের তিনগুনের যোগফলের সমান।
- একটি রম্বিকিউবোকটাহেড্রন (rhombicuboctahedron) এর যতগুলো তল আছে, আমার বয়স তার সমান।

- একটি সাধারণ রুবিকের ঘনক – এ যতগুলো ছোট ঘনকাকার খণ্ড দেখতে পাওয়া যায়, আমার বয়স সেই সংখ্যার সমান।
আশা করি আমার বয়স বুঝতে পেরেছেন।

Its 5-2=3
Thank you. I guess you like it.
Yes I do.
Please search for the entire Bengali content
1+2+3=6
1×2×3=6
Thank you.
More to come. Please search for the entire Bengali content like Subhankari, Patiganit, …
Problem: 2
Answer: 26