সমস্যা ১৪। নম্বর দেওয়া মোট একাশিটি থলি আছে। এক নম্বর থলিতে ১ টাকা, দু নম্বর থলিতে ২ টাকা, তিন নম্বর থলিতে ৩ টাকা, . . . , এইভাবে একাশি নম্বর থলিতে ৮১ টাকা আছে। এখন নয় জন ব্যক্তির মধ্যে ঐ থলিগুলি সমান ভাগে ভাগ করতে হবে যাতে প্রত্যেকে নয়টি থলি পায় এবং প্রত্যেকের প্রাপ্য সমান হয়। (কোনও থলির টাকা ভাঙ্গা যাবে না – প্রয়োজনে থলি পুরোপুরি দিতে হবে।)
