সমস্যা ১১। কোন চোর এক রাজবাড়ির বাগান হতে কতগুলি লিচু চুরি করে পালাচ্ছিল। এমন সময় একজন রক্ষী তাকে ধরে ফেলল। চোর তাকে সমস্ত লিচুর ৮০% দিয়ে ছাড়া পেল। কিছুদূর যাবার পর দ্বিতীয় রক্ষী তাকে ধরে ফেলল। তাকে অবশিষ্ট লিচুর ৮০% দিয়ে ছাড়া পেল। একইভাবে, তৃতীয় রক্ষীকেও অবশিষ্ট লিচুর ৮০% দিয়ে ছাড়া পাবার পর মাত্র ১টি লিচু নিয়ে বাড়ী ফিরল। চোর কতগুলি লিচু চুরি করেছিল?
